দিনাজপুর পিটিআই ইন্সট্রাক্টর (সাধারন)যুথীকা দাস বাংলাদেশের শ্রেষ্ঠ ইন্সট্রাক্টর নির্বাচিত হয়েছেন।
আজ বৃহস্পতিবার শিক্ষা সপ্তাহে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের প্রধাণমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা তাকে শ্রেষ্ঠ পুরস্কার তুলে দেয়।
বাংলাদেশের শ্রেষ্ঠ ইন্সট্রাক্টর নির্বাচিত হওয়ায় দিনাজপুর পিটিআই বর্তমান ডিপিএড কোর্সের পক্ষ হতে অভিনন্দন জানিয়েছেন।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি মোতাহার হোসেন। সভাপতিত্ব করেন প্রাথমিক ও গণশিক্ষামন্ত্রী মোস্তাফিজুর রহমান। স্বাগত বক্তব্য রাখেন মন্ত্রণালয়ের সচিব মো. হুমায়ুন খালিদ।
আগামী ১০ ফেব্রুয়ারি পর্যন্ত জাতীয় প্রাথমিক শিক্ষা সপ্তাহ উদযাপন করবে প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়।


কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন