মশা
মোস্তাফিজুর রহমান (পাবেল)
পরিচিতি মান -১৫
হাজার হাজার মশা
যায়না ঘরে বসা
কানের কাছে সারাক্ষণ
করে শুধু গ্যানগ্যান
কামড়ে কামড়ে গাল
করে দেয় লাল।
ভাষা
জগদীশ চন্দ্র রায়
পরিচিতি মান-৩৭
ভাষা' সে তো মনের কথা বলা
মাতৃভাষা' সে তো মায়ের মুখে বলা-
অমৃত বচনে বলা, যত না বলা.
সে তো মায়ের মুখে শেখা মাতৃভাষা।
২১' তো শুধু কুড়ি আর এক নয়
সে তো রক্তে রাঙানো মায়ের শেখানো ভাষা রক্ষা।
কোটি বাংগালীর বলা কথা-
মায়ের মুখে শেখা বাংলা মাতৃ ভাষা।
একুশ তুমি
শীতল পৃথীবি, অবশ নগর
অসীম আকাশ, বাতাস নিথর,
একুশ তুমি
জীবনের সব রেনুকনা যত
বিছিয়ে রয়েছে ঘাসের মত
একুশ তুমি
মা'র পবিত্র আশীর্বাদের মতো,
বোনের স্নিগ্ধ, প্রশান্ত দৃষ্টির মতো
প্রিয়ার হৃদয়ের শব্দহীন গানের মতো।
একুশ তুমি
মিছিলের পথে ঘূর্ণি হাওয়া
একুশ তুমি
বুলেটের মুখে কচি তাজা প্রাণ
কৃষ্ণচূড়ার কচি কচি ডাল ভেংগে খান খান।
একুশ তুমি
শ্রাবন আকাশের মতো মায়ের চোখের জল
রয়ে গেল সেই কথা, সেই কথা বয়ে গেল অনর্গল
একুশ তুমি
রাতের আধার নামে সব শহরের গলি খুজিতে
গায়ের বাকা পথগুলোতে
রেল কলোনীতে, কেরানীর ঘরে, কিষাণের ঘরে।
ঘরে নয় শুধু। সবার বুকে আধার নেমেছে
আজকে তাদের মৃত্যু হয়েছে তাই শুনে
সব স্তব্ধ পাষাণ।
একুশ তুমি
দু:খিনী মায়ের আচলের ধন,
মায়েরা সব গেয়ে ওঠে..
আর চুপ নয়, এবার শুধু
শহীদের গান।।
একুশ তুমি
দিল আফরোজ
পরিচিতি মান-২৫
একুশ তুমি
শীতল পৃথীবি, অবশ নগর
অসীম আকাশ, বাতাস নিথর,
একুশ তুমি
জীবনের সব রেনুকনা যত
বিছিয়ে রয়েছে ঘাসের মত
একুশ তুমি
মা'র পবিত্র আশীর্বাদের মতো,
বোনের স্নিগ্ধ, প্রশান্ত দৃষ্টির মতো
প্রিয়ার হৃদয়ের শব্দহীন গানের মতো।
একুশ তুমি
মিছিলের পথে ঘূর্ণি হাওয়া
একুশ তুমি
বুলেটের মুখে কচি তাজা প্রাণ
কৃষ্ণচূড়ার কচি কচি ডাল ভেংগে খান খান।
একুশ তুমি
শ্রাবন আকাশের মতো মায়ের চোখের জল
রয়ে গেল সেই কথা, সেই কথা বয়ে গেল অনর্গল
একুশ তুমি
রাতের আধার নামে সব শহরের গলি খুজিতে
গায়ের বাকা পথগুলোতে
রেল কলোনীতে, কেরানীর ঘরে, কিষাণের ঘরে।
ঘরে নয় শুধু। সবার বুকে আধার নেমেছে
আজকে তাদের মৃত্যু হয়েছে তাই শুনে
সব স্তব্ধ পাষাণ।
একুশ তুমি
দু:খিনী মায়ের আচলের ধন,
মায়েরা সব গেয়ে ওঠে..
আর চুপ নয়, এবার শুধু
শহীদের গান।।


কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন